২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগলুল আহমেদের মৃত্যুতে খালেদার শোক

সাংবাদিক ও কলামনিস্ট জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 12:54 AM

Updated : 22 Aug 2022, 08:00 PM

শনিবার রাতে প্রবীণ এ সাংবাদিকের মৃত্যুর পর এক শোকবার্তায় তিনি বলেন, “সাংবাদিকতা জীবনে তার অবদান পরবর্তী প্রজন্মের সাংবাদিকদের কাছে শিক্ষনীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে খালেদা জিয়া বলেন, “তিনি তার লেখার জন্য এদেশের বিদগ্ধ সমাজে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি সমসাময়িক ঘটনাপ্রবাহ বিচার বিশ্লেষণের মাধ্যমে যেভাবে ফুটিয়ে তুলেছেন সেটি বাংলাদেশের সঙ্গে বৈদেশিক সর্ম্পক নিয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। তিনি একজন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ছিলেন।”

প্রয়াতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান খালেদা জিয়া।

এছাড়া দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক তথ্য মন্ত্রী এম শামসুল ইসলাম ও স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেন।

শনিবার রাত ৮টার কিছু পরে কারওয়ানবাজারে বাস থেকে নামার সময় দুর্ঘটনায় মারা যান জগলুল আমেদ। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি।