ডুবে যাওয়া ট্রলারের সন্ধান, উদ্ধার হননি নিখোঁজরা
কক্সবাজারের সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া মাছধরা ট্রলার ‘এফভি বন্ধন’-এর সন্ধান পেলেও ২৬ মাঝি-মাল্লার সবাই এখনও নিখোঁজই রয়েছেন।
শনিবার সকালে নৌবাহিনী ফিশিং ভ্যাসেলটির অবস্থান নিশ্চিত করতে পারলেও নিখোঁজদের কোন সন্ধান পান নি বলে নৌ বাণিজ্য অধিদপ্তরের প্রিন্সিপাল অফিসার মো. শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “শনিবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ নাবিকদের কারও সন্ধান পাওয়া যায়নি। নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা তাদের উদ্ধার কাজ পরিচালনা করে যাচ্ছে।
“সকালে সেন্টমার্টিন উপকূল থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দূরে ডুবে যাওয়া ভ্যাসেলের অবস্থান চিহ্নিত করা গেছে বলে জেনেছি।”
শুক্রবার ভোর রাত ৩টার দিকে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরের ১১ নম্বর পয়েন্টে বসুন্ধরা-৮ এর ধাক্কায় ২৯ জন নাবিকসহ চট্টগ্রামের বেঙ্গল ফিশারিজের মালিকানাধীন ফিশিং ভ্যাসেল ‘এফভি বন্ধন’।
দুর্ঘটনাস্থল থেকে নৌ বাহিনীর সদস্যরা শুক্রবার একজনকে মৃত ও দুইজনকে জীবিত উদ্ধার করে।
