ফেনীর দাগনভূঞায় ছাত্রলীগে সংঘর্ষের পর গ্রেপ্তার ২
ফেনীর দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের পর পাল্টাপাল্টি মামলায় দুপক্ষের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো- নতুন কমিটির সভাপতি সভাপতি আবু নাছের চৌধুরী অসিফের কর্মী আহম্মেদ হিমেল ও সাবেক আহ্বায়ক একরাম উল্যার কর্মী মঞ্জু।
শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে দাগনভূঞা থেকে এই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
দাগনভূঞা থানার ওসি আবুল ফয়সল জানান, শুক্রবার রাতে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নতুন সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ ও সাবেক আহ্বায়ক একরাম উল্যার সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ শনিবার বিকেলে থানায় পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের করেছে।
গত ২৮ নভেম্বর রাতে দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক হাতবোমা বিস্ফোরিত হয়। সংঘর্ষে পারভেজ নামে এক ছাত্রলীগকর্মী গুলিবিদ্ধ হওয়াসহ উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়।
সংঘর্ষ চলাকালে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা ফেনী-নোয়াখালী মহাসড়ক অবরোধ করে প্রায় ১০টি গাড়ি ভাঙচুর করে।
