২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্যবসায়ীকে মারধর, যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি ও হামলার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2014, 07:18 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

শনিবার বিকালে নগরীর বাকলিয়া বগারবিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. সোহেল ওরফে ফালু (২০) বগারবিলের মঈন মাঝির ছেলে। সে এলাকার উঠতি সন্ত্রাসী বলে দাবি করেছে বাকলিয়া থানার ওসি মো. মহসিন।

ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বৃহস্পতিবার চাঁদা না পেয়ে ইলিয়াস নামে এক ব্যবসায়ীকে মারধর করে সোহেল।

এ ঘটনায় ব্যবসায়ী ইলিয়াসের অভিযোগের ভিত্তিতে পুলিশ সোহেলকে গ্রেপ্তার করে।

সোহেলের বিরুদ্ধে আগেও বাকলিয়া থানায় বিভিন্ন মামলা আছে বলে জানান ওসি মহসিন।