সীমান্তে রোহিঙ্গা 'জঙ্গি' ছালামতের ভগ্নিপতি আটক
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার রোহিঙ্গা ছালামত উল্লাহর ভগ্নিপতি মোহাম্মদ জুনাইদকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে আটক করেছে বিজিবি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুনাইদ (২৯) দুপুরে সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বিজিবির টহল দল তাকে আটক করে।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চট্টগ্রামে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ছালামত উল্লাহর ভগ্নিপতি জুনাইদ এবং তিনি কক্সবাজার শহরের জেল গেইট এলাকায় বসবাস করতেন বলে নিশ্চিত হওয়া গেছে।”
গত ২৩ নভেম্বর দুপুরে চট্টগ্রামের হোটেল ‘লর্ডস ইন’ থেকে এক পাকিস্তানি নাগরিক এবং ছালামত উল্লাহসহ পাঁচজনকে আটক করে গোয়েন্দা পুলিশ।
