ঝিনাইদহে একজনকে পিটিয়ে হত্যা
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে, যাকে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
তবে, মধ্যবয়সী ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
এসপি বলেন, “নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সম্ভবত রাতের কোনো এক সময় তাকে পেটানোর পর শ্বাসরোধে হত্যা করে মাঠে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।
ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
