২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়ল ৭ বসতঘর

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর বাড়ির সাতটি বসতঘর পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2014, 01:20 PM

Updated : 22 Aug 2022, 07:56 PM

শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. তাশাররফ হোসেন জানান, সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চন্নাপাড়া এলাকার চাল ব্যবসায়ী আবু বকরের বাড়িতে এ অগ্নিকাণ্ডে খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়।

তবে আগুনে কেউ হতাহত হননি।

অগ্নিনির্বাপক কর্মকর্তা তাশাররফ বলেন, "ব্যবসায়ী আবু বকরের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত বাড়ির সাতটি ঘরে ছড়িয়ে পড়ে।

"আগুনে ওইসব ঘরে থাকা ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্র ও লেপ-তোষকসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।"

বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে বলে জানান তিনি।