২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যা: আটক ১

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্র নাইমুল  ইসলাম রিয়াদ হত্যা মামলার প্রধান আসামি সুব্রত বিশ্বাসকে আটক করেছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2014, 06:25 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

মঙ্গলবার বিকালে সদরের চূড়ামনকাটি এলাকা থেকে আটক  সুব্রত ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি।

কোতোয়ালি থানার ওসি ইনামুল হক জানান, গোপন সংবাদ পেয়ে রিয়াদ হত্যা মামলার প্রধান আসামি সুব্রতকে আটক করা হয়। 

চলতি বছরের ১৪ জুলাই  বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিলে এসে খুন হন পরিবেশ ও সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রিয়াদ।

ঘটনার পরদিন নিহতের মামা রফিকুল ইসলাম ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলসহ ১৪/১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা  দায়ের করেন।

এ মামলার অন্য আসামিরা এখনও পলাতক রয়েছেন বলে জানান তিনি।