গাইবান্ধায় ‘অপহরণ’, কেরানীগঞ্জে উদ্ধার
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা থেকে কথিত অপহরণের পাঁচ মাস পর এক স্কুলছাত্রীকে ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।
গত সোমবার গভীর রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর গ্রাম থেকে মেয়েটিকে (১৫) উদ্ধার করা হয়।
এর আগে অপহরণের অভিযোগে রিপন সরকার (২০) নামে এক যুবককে সাভার থেকে পুলিশ আটক করে পুলিশ।
কিন্তু, আটক রিপনের বাবার দাবি মেয়েটি রিপনকে বিয়ে করে পালিয়ে গেছে।
এ ঘটনায় ওই দিনই থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন মেয়েটির বাবা।
এসআই মোস্তাফিজার আরও জানান, গোপন সংবাদ পেয়ে রিপন সরকারকে ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মোতাবেক মেয়েটিকে উদ্ধার করা হয়।
সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুর রহমান জনান, রিপন সরকার ও মেয়েটিকে মঙ্গলবার সকালে সাদুল্লাপুর থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করা হবে।
এদিকে, রিপনের বাবা যোগেশ চন্দ্র সরকার বলেন, তার ছেলের সঙ্গে প্রেমের সর্ম্পকের সূত্র ধরে মেয়েটি পালিয়ে গিয়ে বিয়ে করে। কিন্তু ওই সম্পর্ক মেনে না নেওয়ায় রিপনের বিরুদ্ধে মিথ্যা অপহরণ মামলা করেছেন মেয়ের বাবা।
রিপন সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামের যোগেশ চন্দ্র সরকারের ছেলে।
