পলাশবাড়ীতে অটোরিকশা চাপায় শিশু নিহত
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অটোরিকশা চাপায় তিন বছরের এক শিশু নিহত হয়েছে।
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, সকাল ১০টার দিকে শিশুটি রাস্তার পাশে খেলা করছিল। এ সময় রাস্তা পার হতে গিয়ে পলাশবাড়ী থেকে ঘোড়াঘাটগামী একটি অটোরিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
তিনি আরো জানান, এ ঘটনায় অটোরিকশাটি আটক করা হয়েছে, কিন্তু এর চালক পালিয়ে গেছে।
