আশাশুনিতে জাল নোটসহ আটক ২
সাতক্ষীরার আশাশুনিতে এক হাজার টাকার ১৯টি জাল নোটসহ দুই প্রতারককে আটক করেছে পুলিশ।
এরা হলেন- উপজেলার কচুয়া গ্রামের বিপ্লব ঘোষ ও খুলনা জেলার পাইকগাছা থানার বাকার গ্রামের শহিদুল ইসলাম।
ওসি হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দুজন দীর্ঘদিন ধরে এলাকায় জাল টাকা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
