রাউজানে ডাকাতের গুলিতে যুবক নিহত
চট্টগ্রামের রাউজানে ডাকাতদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে এসআই খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৩টার দিকে সুমনদের বাড়িতে ডাকাতরা হানা দেয়। এ সময় সুমন চিৎকার শুরু করলে ডাকাতরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে একই সময়ে পূর্ব বিনাজুরি এলাকার বীরেন্দ্র মুন্সী বাড়ি এবং যোগেন্দ্র চৌধুরী বাড়ি নামে দুই মহল্লার সাতটি বাসায় ডাকাতি হয়।
ডাকাতরা বেশ কয়েকজনকে কুপিয়ে ও মারধর করে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে এলাকাবাসী জানান।
