২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় রেলের তেল শোধন মেশিনে অগ্নিকাণ্ড

খুলনা রেল স্টেশনের তেল শোধনাগারে সোমবার আগুনে একটি তেল শোধন মেশিন পুড়ে গেছে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 07:14 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

খুলনা আঞ্চলিক ফায়ার সার্ভিস অফিসের কন্ট্রোল রুম থেকে ফায়ার ম্যান আমজাদ হোসেন জানান, খুলনা রেল স্টেশনে ট্রেনে ব্যবহারের জ্বালানি তেল শোধনাগারে ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট’ থেকে আগুন ধরে।

“আগুনে তেল শোধনের মেশিনটি পুড়ে যাওয়ায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।”

ফায়ার সার্ভিসের ৫টি গাড়ি আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

খুলনা রেল স্টেশন মাস্টার মো. আমিরুল ইসলাম জানান, আগুনে তেল শোধনাগারের মেশিনটির বেশকিছু ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুন লেগেছে।