ফোরকানের যুদ্ধাপরাধের অভিযোগপত্র ট্রাইব্যুনালে
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক পটুয়াখালীর ফোরকান মল্লিকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।
সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।
সকালে ট্রাইব্যুনালে ফোরকান মল্লিকের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুণ্ঠনসহ মানবতাবিরোধী আট অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর মোখলছেুর রহমান বাদল।
একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, র্ধষণ ও অগ্নিসংযোগের দায়ে ২০০৯ সালে ২১ জুলাই ফোরকানের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় আবদুল হামিদ নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।
এ বছরের ২৫ জুন মো. ফোরকান মল্লিককে বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পরে ২০০৯ সালের ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
ফোরকানের বিরুদ্ধে গত ২৬ জুন থেকে তদন্ত শুরু হয়। তার বিরুদ্ধে তদন্ত করেন তদন্ত র্কমর্কতা সত্যরঞ্জণ রায়।
