২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক গৌতম দাসের মৃত্যুবার্ষিকী পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুরে সাংবাদিক গৌতম দাসের নবম মৃতুবার্ষিকী পালিত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 05:53 PM

Updated : 13 Oct 2022, 12:48 PM

দিনটি পালন উপলক্ষে সোমবার ফরিদপুর প্রেসক্লাব, সমকাল সুহৃদ সমাবেশ ও সাংবাদিক গৌতম স্মৃতি সংসদ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় মুজিব সড়কে মৌন শোভাযাত্রা বের করা হয়। বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাব চত্বরে গৌতমের প্রতিকৃতিতে মাল্যদান শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ, অধ্যাপক আব্দুল মতিন ফকির, অধ্যাপক আলতাফ হোসেন, অধ্যাপক আবুল কাশেম, সিরাজী কবির খোকন, শফিকুল ইসলাম মনি, শাহদাত হোসেন প্রমুখ ।

দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চন্ডীদাসদি গ্রামে গৌতম দাসের বাড়ির আঙিনায় তার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

ফরিদপুর শহরের মুজিব সড়কের সংস্কার কাজে অনিয়ম ও দুর্নীতির চিত্র ধারাবাহিকভাবে পত্রিকায় প্রকাশ করায় তার উপর ক্ষুব্ধ হয় একটি চক্র। ২০০৫ সালের ১৭ নভেম্বর সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান গৌতমকে অফিসে ঢুকে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা।

গত ২৭ জুন এ হত্যা মামলার রায়ে নয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।