২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ট্রাক চাপায় নিহত ২

নরসিংদী সদর উপজেলায় ট্রাক চাপায় এক যাত্রীসহ অটোরিকশা চালক নিহত হয়েছেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 03:35 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

রোববার রাতে সেকেরচর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সেকেরচর পুলিশ ফাঁড়ির এসআই হাফিজুর রহমান।

নিহতরা হলেন চালক রতন মিয়া (৩০) ও যাত্রী সুলতান মিয়া।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, রিকশাটি সেকেরচর থেকে পাঁচদোনা যাচ্ছিল। পথে মাধবদী থেকে নরসিংদীগামী ট্রাকটি ওই অটোরিকশাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

লাশ দুটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই হাফিজুর।