২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বসতঘরে, নানী-নাতনীর মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বসতঘরে ঢুকে এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 12:24 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম জানান, সোমবার সকাল ৭টার দিকে সালবরাত গ্রামে রাজপাট-মুকসুদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সালবরাত গ্রামের মন্নাফ মুন্সির স্ত্রী রাশিদা বেগম (৫৫) এবং তার নাতনী লায়লা খানম (৬)।

ওসি জানান, লায়লা তার নানীর সঙ্গে সকালে নাস্তা করছিল। এ সময় মংলা থেকে মুকসুদপুরগামী ট্রাকটি তাদের ঘরে ঢুকে যায়।

ট্রাকচাপায় ঘটনাস্থলেই রাশিদা ও লায়লার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় ওই পরিবারের দুটি গরুও মারা যায় বলে জানান ওসি।