২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় প্রতিপক্ষের হামলায় নারীর মৃত্যু

নেত্রকোণার আটপাড়া উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত হয়েছেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 11:53 AM

Updated : 22 Aug 2022, 07:53 PM

আটপাড়া থানার ওসি ফারুখ আহমেদ জানান, সোমবার সকাল সোয়া ৬টার দিকে সুবর্ণা আক্তার (৪৬) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার স্বামীর নাম আব্দুর রউফ। রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পালগাও গ্রামে নিজের বাসার সামনে তিনি হামলার শিকার হন।

স্থানীয়রা জানিয়েছন, গ্রামের আলাউদ্দিনের সঙ্গে রউফের জমি নিয়ে বিরোধ ছিল। রোববার বিকালে ধানের চারা ছাগলে খাওয়া নিয়ে দুই জনের মধ্যে তর্ক হয়।

সকালের দিকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে ওসি ফারুখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের স্বজনদের দাবি সন্ধ্যার দিকে আলাউদ্দিন তার লোকজন দিয়ে রউফের বাসায় হামলা চালায়।

এ সময় সুবর্ণাকে সামনে পেয়ে তাকে আহত করে পালিয়ে যায়।