২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তকারী যুবক দণ্ডিত

নেত্রকোণার পূর্বধলায় স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 10:14 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

রোববার সন্ধ্যায়  দণ্ডিত রাতুল হাসান (২১) উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের নিজামপুর গ্রামের শাহীন মিয়ার ছেলে।

পূর্বধলা থানার ওসি মুশফিকুর রহমান জানান, সকালে  রাতুল  স্কুলগামী মেয়েদের উত্ত্যক্ত করছিল। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।

পরে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড দেন।