জেডিসি পরীক্ষা: এক শিক্ষক কারাগরে, দুজন বহিষ্কার
গাজীপুরে জেডিসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীকে নকলে সহায়তার অভিযোগে এক শিক্ষককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
একই অভিযোগে আরেকটি কেন্দ্রে দুই শিক্ষক ও দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রোববার কালীগঞ্জ উপজেলার দুর্বাটি কামিল মাদ্রাসা কেন্দ্রে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পি এ আদালত পরিচালনা করেন।
পরে অতিরিক্ত উত্তরপত্রে গণিত প্রশ্নের সমাধান করে পরীক্ষার্থীদের সরবরাহ করার সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানার কাছে ধরা পড়েন।
পরে তাকে কক্ষ থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে বিচার করা হয়।
ওসি আরও বলেন, রোবববার ওই শিক্ষককে থানা হাজতে রাখা হয়েছে। সোমবার সকালে তাকে কারাগারে পাঠানো হবে।
আদালতের বিচারক ভাস্কর দেবনাথ বাপ্পি জানান, পরীক্ষার হলে নিজের পরিচয় গোপন রেখে অতিরিক্ত উত্তরপত্রে নকল সরবরাহের অপরাধে হাদিউর রহমানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া একই কেন্দ্রে পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনের সুযোগ করে দেয়ার অভিযোগে স্থানীয় ব্রাহ্মণগাঁও দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. সাফায়েত উল্লাহ ও সালদিয়া মাদ্রাসার শিক্ষক মো. আলমগীর হোসেন এবং স্থানীয় নরুন দাখিল মাদ্রাসার দুই ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে।
