মাদক কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও চাঁদাবাজির অভিযোগ দায়ের হয়েছে আদালতে।
আসমি শিবনাথ কুমার সাহা সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক।
জ্যেষ্ঠ বিশেষ জজের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা জানান, অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হবে কি না জানাতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর আদেশ দেয়া হয়।
এ ব্যাপারে আগামী ২ জানুয়ারি পরবর্তী আদেশের দিন নির্ধারণ করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, শহরের মাহমুদপুর এলাকার বাসিন্দা মনিরুল ইসলামের সঙ্গে মাদক ব্যবসায়ীদের সখ্যতা আছে দাবি করে গত ১১ জুলাই তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন শিবনাথ কুমার সাহা।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাড়িতে মাদক রেখে মনিরকে একটি মামলায় ফাঁসিয়ে দেন শিবনাথ ।
এছাড়া শিবনাথের বিরুদ্ধে বিভিন্ন মহিলার মাধ্যমে ভুয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মহাসড়কের যানবাহনে চাঁদাবাজিরও অভিযোগ করা হয় আবেদনে।
