শাবিতে ভর্তি শুরু ২৫ নভেম্বর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.sust.edu/admission এ ফলাফল প্রকাশ করা হয়েছে। এছাড়া ফলাফল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে টানিয়েও দেওয়া হয়েছে।
এছাড়া মোবাইল ফোনে এসএমএস করেও শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।
এ জন্য যে কোনো মোবাইল অপারেটর থেকে SUST<space>RESULT<space>Your-Admission-Roll লিখে ১৬২৪২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল জানা যাবে।
ফারুক উদ্দিন আরও জানান, ২৫ নভেম্বর (মঙ্গলবার) ‘বি’ ইউনিটের গ্রুপ-১ এর মেধা তালিকার ১ থেকে ৪০০ পর্যন্ত, ২৬ নভেম্বরর্ (বুধবার) ‘বি’ ইউনিট গ্রুপ-১ এর মেধা তালিকার বাকি শিক্ষার্থী, ‘বি’ ইউনিটের গ্রুপ-২ ও গ্রুপ-৩ এর মেধা তালিকার শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
‘বি’ ইউনিটে মুক্তিযোদ্ধা, আদিবাসী ও প্রতিবন্ধী কোটায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকারও ওই দিন অনুষ্ঠিত হবে।
৩০ নভেম্বর (রোরবার) ‘এ’ ইউনিটের বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের এবং ১ ডিসেম্বর (সোমবার) ‘এ’ ইউনিটের মানবিক বিভাগের মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
‘এ’ ইউনিটে মুক্তিযোদ্ধা, আদিবাসী ও প্রতিবন্ধী কোটায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকারও ওই দিন অনুষ্ঠিত হবে।
ভর্তির সময় শিক্ষার্থীদের সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রয়োজনীয় টাকা (প্রায় ৫ হাজার), এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বর ফর্দ (মার্কশিট) ও প্রশংসাপত্র আনতে হবে।
কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তির যোগ্যতা প্রমাণের জন্য সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।
প্রার্থীদের প্রতিটি সনদপত্র ও মার্কশিটের ২টি সত্যায়িত ফটোকপি অবশ্যই সঙ্গে আনতে হবে বলে তিনি জানান।
