২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূর হোসেনের ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ট্রাক স্ট্যান্ডসহ অর্ধশত স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন এবং সড়ক  ও জনপথ বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 06:52 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

Image
গত ৩০ এপ্রিল লাশ উদ্ধারের ছবি

গত ৩০ এপ্রিল লাশ উদ্ধারের ছবি

রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কাশেম শাহীন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র্দীঘদিন আগে সিদ্ধিরগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে নূর হোসেন অবৈধভাবে ট্রাকস্ট্যান্ড গড়ে তোলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আট লেনের কাজের জন্য এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

এ সময় ট্রাকস্ট্যান্ড ছাড়াও দোকানপাট, খাবার হোটেল, কয়েকটি শ্রমিক সংগঠনের কার্যালয়সহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সোমবারও এই উচ্ছেদ অভিযান  চালানো হবে বলে জানান তিনি।