ম্যানহোলে বস্তাবন্দি লাশ
নরসিংদী শহরে ম্যানহোল থেকে এক ব্যক্তির বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন জানান, স্থানীয়রা ম্যানহোলের ভিতর বস্তাবন্দি লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
