মিঠামইন বাজারে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় একটি বাজারে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কাছাকছি ফায়ার স্টেশন না থাকায় স্থানীয়রা মিলে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে তার আগেই বাজারের ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ীরা বলছেন, তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
বাজারে থাকা অন্যদের বরাত দিয়ে অ্যাডভোকেট শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে বাজারের সোহেল দাসের মালিকানাধীন প্রতিমা বস্ত্রালয়ে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে ব্যবসায়ীদের ধারণা।
“আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ৩০টি দোকান পুড়ে যায়। এর মধ্যে কাপড়, মোবাইল ফোন, হার্ডওয়্যার, স্টেশনারিসহ বিভিন্ন পণ্যের দোকান ছিল।”
এর বাইরে রাস্তার ওপর থাকা ৮/১০টি ভ্রাম্যমাণ দোকানের মালামালও পুড়ে গেছে বলে জানান চেয়ারম্যান কামাল।
