ঝিনাইদহে একজনকে গলা কেটে হত্যা
ঝিনাইদহ সদর উপজেলায় গলাকাটা ও এসিডে মুখ ঝলসানো এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বংকিরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ অজয় কুমার কুণ্ডু জানান, রোববার সকালে বংকিরা গ্রামের মাঠে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
নিহতের পরনে ছিল লুঙ্গি। বয়স আনুমানিক ৩৫ বছর। তবে পুলিশ তার পরিচয় জানতে পারেনি।
অজয় কুণ্ডু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতের বেলা অন্য কোথাও গলা কেটে হত্যার পর মুখ এসিড ঢেলে লাশটি বস্তায় ভরে ওই মাঠে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।”
পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান তিনি।
