বাঁশখালী হত্যাকাণ্ডের পলাতক আসামি গ্রেপ্তার
বাঁশখালীতে ১১ জনকে পুড়িয়ে হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম পুলিশ।
বাঁশখালী থানার ওসি কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জসিম বাঁশখালী ১১ হত্যা ঘটনার মামলার পরোয়ানাভুক্ত আসামি।
জসিম পেশাদার ডাকাত উল্লেখ করে ওসি বলেন, তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি ডাকাতি মামলাও রয়েছে।
বাঁশখালীর সাধনপুরের শীল পাড়ায় ১১ জনকে পুড়িয়ে হত্যার আলোচিত মামলাটি বর্তমানে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।
