২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সারের গুদাম-দোকান পুড়ে ছাই

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার ডিটি রোড এলাকায় একটি সারের গুদাম ও একটি দোকান আগুনে পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2014, 07:20 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

শনিবার বেলা সোয়া একটার দিকে আগুনের সূত্রপাত হয়।

দমকল বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মো. ইয়াহিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিনহাজ উদ্দিনের মালিকানাধীন সারের গুদাম ও ইউসুফের মালিকানাধীন মোটর পার্টসের দোকান পুড়ে গেছে।

“অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। আগুনে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।

“দমকল কর্মীরা চারটি গাড়ি নিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”

এতে কেউ হতাহত হয়নি বলে জানান দমকল কর্মকর্তা ইয়াহিয়া।