২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গায় শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2014, 02:07 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

শুক্রবার রাতে শহরের মসজিদপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত ফাহিম হোসেন (১৪) মসজিদপাড়ার টুটুল হকের ছেলে। চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল ফাহিম।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আসাদুজ্জামান মুন্সী জানান, শুক্রবার রাতে মসজিদপাড়ার কয়েকজন যুবক বড় মসজিদ সংলগ্ন ফাঁকা জায়গায় ব্যাডমিন্টন খেলছিল। খেলা শেষে রাত সাড়ে ১১টার দিকে মেইন লাইন থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে ফাহিম বিদ্যুৎস্পৃষ্ট হয়। সঙ্গে সঙ্গে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান মৃত ঘোষণা করেন।