২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

সিরাজগঞ্জের রায়গঞ্জে চালককে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2014, 01:57 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

রায়গঞ্জ থানার এসআই আনিছুর রহমান জানান, শনিবার সকালে উপজেলার পাঙ্গাসি ইউনিয়নের নওদাশালুয়া গ্রামের একটি মাঠে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

নিহত জাহাঙ্গীর আলম (২৫) নলকা ইউনিয়নের চকমোনহরপুর গ্রামের তজিম উদ্দিনের ছেলে। তিনি অটোরিকশা চালাতেন

লাশ উদ্ধারের সময় আশপাশে অটোরিকশাটি পাওয়া যায়নি জানিয়ে এসআই আনিছুর বলেন, “রাতের কোনো এক সময় যাত্রীবেশী ছিনতাইকারীরা জাহাঙ্গীরকে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”