ইয়াবাসহ জেনেভা ক্যাম্প নেতার ছেলে গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরে দুইশ’ পিস ইয়াবাসহ জেনেভা ক্যাম্পের এক আটকে পড়া পাকিস্তানিদের নেতার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাব্বানী জেনেভা ক্যাম্পের অবাঙ্গালি ত্রাণ কমিটির চেয়ারম্যান এবং আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাগমন কমিটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শেখ গোলাম জিলানীর পুত্র। জিলানী নিজেকে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলেও দাবি করেছেন।
ওসি আজিজুল হক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জেনেভা ক্যাম্প এলাকা থেকে ইয়াবাসহ রাব্বানীকে গ্রেপ্তার করা হয়।
“জেনেভা ক্যাম্প এলাকার বিভিন্ন সূত্র অভিযোগ করেছে, রাব্বানী তার বাবার এবং স্থানীয় এক রাজনৈতিক নেতার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।”
পুলিশ তাকে দীর্ঘদিন ধরে ‘খুঁজছিল’ উল্লেখ করে ওসি আজিজ জানান, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গোলাম জিলানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ছেলে রাব্বানীকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ব্যবসার সাথে সে কোনভাবেই জড়িত নয়।”
