নড়াইলে বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন
নড়াইলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং দুটি নদীতে তিনটি সেতু নির্মাণসহ কয়েকটি দাবিতে ঢাকা ও খুলনায় মানবন্ধন হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাব এবং খুলনা প্রেসক্লাবের সামনে একযোগে এ কর্মসূচি পালিত হয়।
নড়াইলের বাসিন্দাদের ফেইসবুক গ্রুপ ‘ফেসবুক ফেন্ডস অব নড়াইল-এফএফএন’ এর উদ্যোগে আয়োজিত এ মানবন্ধনে নড়াইলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, নড়াইলের ভিক্টোরিয়া সরকারি কলেজে স্নাতকোত্তর কোর্স চালু এবং কালনায় মধুমতি নদীতে, বড়দিয়া ও কালিয়ায় নবগঙ্গা নদীতে সেতু নির্মাণের দাবি জানানো হয়।
মানববন্ধনে এফএফএনের সভাপতি শ্যামল দাশ টিটু ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মুসা মিয়াসহ কয়েকজন বক্তব্য দেন।
