২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাভানা টাওয়ারের পাশে অগ্নিকাণ্ড

রাজধানীর গুলশানে বহুতল ভবন নাভানা টাওয়ারের পাশে গ্যাসলাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2014, 10:28 PM

Updated : 13 Oct 2022, 12:48 PM

শুক্রবার রাত সোয়া ৯টার দিকে আগুন লাগার ২০ মিনিটের মাথায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদুজ্জামান বলেন, নাভানা টাওয়ারের পেছনের দিকের দুটি ভবনের মাঝে গ্যাসলাইনে আগুন লেগেছিল।

তবে এতে কেউ হতাহত হয়নি বলে গুলশান থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন।