২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক চাপায় সংবাদের মুন্সীগঞ্জ প্রতিনিধি আহত

ট্রাকের ধাক্কায় দৈনিক সংবাদের মুন্সীগঞ্জ প্রতিনিধি মাহবুব আলম লিটন (৪০) গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2014, 09:38 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদরের পশ্চিম মুক্তারপুরে এই দুর্ঘটনাটি ঘটে।

শুক্রবার তাকে ঢাকার পঙ্গু হাসপাতালালে পাঠানো হয়েছে। তার ডান পা হাঁটু থেকে আঙুল পর্যন্ত থেঁতলে গেছে।

সন্ধ্যায় হাসপাতালে লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি মোটারসাইকেলে করে মুন্সীগঞ্জ থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে যানজটে অপেক্ষা করছিলেন। ওই সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।

মুন্সীগঞ্জ ওসি আবুল খায়ের ফকির জানান, ঘটনার পরপরই এলাকাবাসীর সহযোগিতায় ট্রাকটি (রাজশাহী ট-৪৬৪৭) আটক করে মুক্তারপুর ফাঁড়ি হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।