২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে প্রবাসীকে 'অপহরণ'

নারায়ণগঞ্জ সদরের পাগলায়  এক প্রবাসীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2014, 08:46 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

শুক্রবার দুপুরে ফতুল্লা মডেল থানায় এ অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আলমগীর হোসেন নামের ওই প্রবাসীর স্ত্রী বীথি আক্তার।

বীথি আক্তার জানান, গত ফেব্রুয়ারিতে কুয়েত প্রবাসী আলমগীর হোসেনের সঙ্গে টেলিফোনে তার বিয়ে হয়। এক সপ্তাহ আগে তার স্বামী বাংলাদেশে এসে ফতুল্লায় তার (বিথী আক্তার) বাবার বাড়িতে ওঠেন।

জিডির বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার  ওসি মো. আসাদুজ্জামান জানান,  বৃহস্পতিবার দুপুরে তার স্বামী বাসা থেকে বের হয়ে জনতা ব্যাংকের পাগলা শাখায় যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

বিকাল ৪টায় দিকে তার (আলমগীর) মোবাইলে ফোন করা হলে অন্য এক ব্যক্তি ফোন ধরেন। ওই ব্যক্তি আলমগীরকে ফিরে পেতে চাইলে দুই লাখ টাকা মুক্তিপণ দিতে হবে বলে জানান।

ওসি আরও জানান, আলমগীর অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।