২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে ভর্তি পরীক্ষা: ক্যাম্পাসে মিছিল সমাবেশ নিষিদ্ধ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শনিবার অনুষ্ঠেয় স্নাতকের ভর্তি পরীক্ষার দিন ক্যাম্পাসে সব ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2014, 08:27 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ক্যাম্পাসের অভ্যন্তরে পরীক্ষার দিন মিছিল, সমাবেশ এবং লিফলেট ও বুকলেট বিতরণ করা যাবে না।

প্রক্টর আরও জানান, ভর্তি পরীক্ষার দিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে শনিবার ক্যাম্পাসে চার শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে।

এছাড়াও শাবিপ্রবিতে র‌্যাগিং  নিষিদ্ধ ঘোষণা করে ব্যানার  এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিরাপত্তায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।

শনিবার সকাল সাড়ে ৯টায় টায় ‘এ’ ইউনিটের এবং দুপুর আড়াইটায় ‘বি’  ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।