বরিশালে বাস খাদে, এক যাত্রী নিহত
বরিশালের গৌরনদী উপজেলায় বাস খাদে পড়ে এক যুবক নিহত হয়েছেন, আহত হন অন্তত ১০ যাত্রী।
শুক্রবার কসবা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান গৌরনদী থানার ওসি আবুল কালাম।
হতাহতরা সবাই বাসের যাত্রী। তবে, কারো পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএমএফ পরিবহনের একটি বাস বরিশাল থেকে কাওড়াকান্দি যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
আহত ১১ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এদের মধ্যে বেলা সাড়ে ১২টার দিকে একজনের মৃত্যু হয়।
