২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগরতলায় সহকারী হাই কমিশন দপ্তর হচ্ছে

আগরতলায় বাংলাদেশের ভিসা অফিসকে সহকারী হাই কমিশন কার্যালয়ে উন্নীত করার প্রস্তাবে সম্মতি দিয়েছে ভারত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2014, 02:45 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

বাংলাদেশ সরকারের অনুরোধে দিল্লির এই সম্মতি এলো বলে শুক্রবার ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো এগিয়ে নিতে এবং ভারতে বাংলাদেশের কূটনৈতিক কার্যক্রমের ক্ষেত্র প্রসারিত করার সুযোগ দিতে ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।