২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জবির ভর্তি শুরু ২৩ নভেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সম্মান ও বিবিএ প্রথম সেমিস্টারে চূড়ান্তভাবে উত্তীর্ণদের ভর্তি শুরু হবে ২৩ নভেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 11:11 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়ে বলা হয়, ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচিতদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এদিকে কোটায় মনোনিতদের ভর্তি প্রক্রিয়া ১১ ডিসেম্বর হতে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।

২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হবে আগামী বছরের ৫ জানুয়ারি শুরু হবে বলে জবি কর্তৃপক্ষ জানিয়েছে।