গাইবান্ধায় দুর্ঘটনায় ভ্যান আরোহী নিহত
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক রিকশাভ্যান আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ধাপেরহাট ইউনিয়নের একবারপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম।
নিহত রুহুল আমিন (২৫) রংপুরের পীরগঞ্জ উপজেলার খেজমতপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, রুহুল একবারপুরে তার বড় বোনের বাড়ি গিয়েছিলেন। সন্ধ্যায় ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে রংপুর থেকে বগুড়াগামী একটি আলুর ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
