শাবির ভর্তি পরীক্ষা শনিবার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) চলতি শিক্ষাবর্ষে স্নাতকের ভর্তি পরীক্ষা আগামী শনিবার অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়সহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার সকাল সাড়ে ৯টায় টায় ‘এ’ ইউনিটের এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।
এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬শ আসনের বিপরীতে ২০ হাজার ৪৮৭ জন এবং ‘বি’ ইউনিটে ৮শ আসনের বিপরীতে ২৭ হাজার ৭৩৭ জন আবেদন করেছে।
সে হিসাবে ‘এ’ ইউনিটে প্রতি আসনে ৩৪ জন এবং ‘বি’ ইউনিটে ৩৬ জন শিক্ষার্থী লড়বে।
তিনি আরও জানান, ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.sust.edu/admission থেকে এবং মোবাইল ফোনে এসএমএস করেও জানতে পারবে শিক্ষার্থীরা।
এসএমএস এর নিয়ম
যে কোনো মোবাইল ফোন অপারেটর থেকে SUST<space>SEAT<space>Admission Roll লিখে ১৬২৪২ নম্বরে এসএমএস করতে হবে।
