কলেজছাত্রী উত্ত্যক্ত করায় চট্টগ্রামে যুবকের কারাদণ্ড
কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় চট্টগ্রামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেনের আাদলত তাকে এ সাজা দেয়।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে নগরীর কালামিয়া বাজারে শহীদ এম এন জে কলেজের এক ছাত্রীকে উত্যক্ত করলে নুর কাউসারকে আটক করে পুলিশ।
পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করা হলে ছয় মাস দণ্ডাদেশ দেওয়া হয়।
