চুয়াডাঙ্গায় চোরাচালানের পণ্য আটক
চুয়ডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলায় মদ, ফেনসিডিলসহ বিভিন্ন চোরাচালান পণ্য আটক করেছে বিজিবি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম মনিরুজ্জামান জানান, ভোররাতে এ দুই উপজেলার বিভিন্ন স্থান থেকে ৪৪ বোতল মদ, ৩৪৫ বোতল ফেনসিডিল, ৭৫০ কেজি ইউরিয়া সার ও ২ হাজার ৫০০টি টেলিভিশনের খুচরা যন্ত্রাংশ আটক করা হয়।
এসব ভারতীয় চোরাচালান পণ্যের মূল্য প্রায় ৩ লাখ ২৬ হাজার টাকা বলে জানান তিনি।
