২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা সারকারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে বৃহস্পতিবার জামালপুরের তারাকান্দিতে যমুনা সারকারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 03:46 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

যমুনা সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, সকালে ইউরিয়া প্ল্যান্টে লিকেজ দেখা দিলে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

ত্রুটিপূর্ণ প্ল্যান্টটি মেরামত করে ২৪ ঘণ্টার মধ্যে উৎপাদন কাজ শুরু করা যাবে বলে আশা করছেন তিনি।

এই সারকারখানায় প্রতিদিন এক হাজার ৭শ মেট্রিক টন দানাদার ইউরিয়া সার উৎপাদন করা হয়।