২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের আসনের নিচে ৪০টি সোনার বার

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে একটি উড়োজাহাজের আসনের নিচে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া গেছে প্রায় সাড়ে চার কেজি ওজনের ৪০টি সোনার বার।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 09:00 AM

Updated : 22 Aug 2022, 07:52 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার তপন চক্রবর্তী জানান, বৃহস্পতিবার সকালে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে ওই সোনা উদ্ধার করা হয়।

“আবুধাবি থেকে আসা বিমানটি সকাল সোয়া ৬টার দিকে শাহ আমানতে অবতরণ করলে যাত্রী নেমে যাওয়ার পর নিয়মিত তল্লাশি চালানো হয়। এ সময় একটি সিটের নিচে কালো টেপ দিয়ে মোড়ানো ৪০টি সোনার বার পাওয়া যায়, যার ওজন প্রায় সাড়ে চার কেজি।” 

পরে বিমানের ফ্লাইটটি চট্টগ্রাম থেকে ঢাকা চলে যায় বলে জানান তিনি।

তপন চক্রবর্তী জানান, উদ্ধার করা সোনার বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।