২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে যুবকের অর্ধগলিত লাশ

ঝালকাঠীর কাঠালিয়া উপজেলায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।  

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 08:34 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তর আউড়া গ্রামের একটি ধান ক্ষেতে লাশটি পাওয়া যায়।   

কাঠালিয়া থানার পরিদর্শক (ওসি) মুনীরউল গিয়াস জানান, স্থানীয় চৌকিদারের কাছে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।

মৃতদেহটি পচা-গলা অবস্থায় পাওয়া গেছে। তার পরনে লুঙ্গি ছিল।

৭/৮ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি বলেন, লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।