২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 05:25 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

মঙ্গলবার গভীর রাতে উপজেলার নাফনদীর ৩ নম্বর স্লুইচ গেইট এলাকা থেকে বিজিবি ৪২ ব্যাটেলিয়নের সদস্যরা ইয়াবাগুলো উদ্ধার করে।

বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, মঙ্গলবার মধ্যরাতে নাফ নদীর শূন্য রেখা পার হয়ে একটি নৌকা বাংলাদেশের দিকে ঢুকতে দেখে বিজিবি সদস্যরা তল্লাশি করতে চায়। এ সময় টহল দলের নৌকা দেখে ওই নৌকায় থাকা সবাই নদীতে লাফিয়ে পড়ে সাঁতরিয়ে মিয়ানমারের দিকে চলে যায়।

পরে নৌকাটি তল্লাশি করে চারটি পুটলিতে এক কোটি ২ লাখ টাকা মূল্যের ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।