২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলশিতে দেয়ালচাপায় নিহত ১

চট্টগ্রামের খুলশী বাস্তুহারা কলোনি এলাকায় দেয়ালচাপায় একজন নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 12:29 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

খুলশী থানার এসআই ফজলুল আহমদ মিনহাজ জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রেলওয়ে বাস্তুহারা কলোনির ঝিলের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত মো. বাহার (৪৫) বুধবার ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই মিনহাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাহারের টিনশেড বসতঘরটি ছিল অন্য একটি ভবনের সীমানা দেয়ালের সঙ্গে লাগানো।

“রাতে ভবনের দেয়ালটি বাহারের ঘরের উপর ধসে পড়লে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার পর ভোরে মারা যান।”

রাতে ওই ঘরে বাহার ছাড়াও তার দুই সন্তান ও স্ত্রী ছিলেন, তবে তারা আহত হননি বলে জানিয়েছে পুলিশ।  

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।