কোটি রুপিসহ পাকিস্তানি নাগরিক আটক
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক কোটি ১৫ লাখ ভারতীয় রুপিসহ এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ।
ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, বুধবার সকাল সাড়ে ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুবাই থেকে সিলেট বিমানবন্দর অবতরণ করেন ইমরান।
"এরপর স্ক্যানিংয়ের সময় তার লাগেজে ভারতীয় রুপি ধরা পড়ে। ডিনারসেটের মধ্যে কার্টনের ভেতরে রাখা রুপিগুলো উদ্ধারের পর গণনা করে দেখা যায় সেখানে এক কোটি ১৫ লাখ ভারতীয় রুপি রয়েছে।"
কাস্টমস কর্মকর্তা প্রভাত কুমার বলেন, "গোয়েন্দা তথ্যে গোপন খবর পেয়ে ইমরানকে আটক করা হয়েছে। সিলেটই তার শেষ গন্তব্যস্থল ছিল।"
