২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ছিনতাইয়ের অভিযোগে আটক ৫

ট্রেনের এক যাত্রীর চেইন ছিনতাইয়ের অভিযোগে জামালপুর স্টেশনের প্লাটফর্ম থেকে পাঁচ নারীকে আটক করেছে রেল পুলিশ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 09:24 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

মঙ্গলবার আটক ওই নারীদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ও নাটোরের বিভিন্ন জায়গায় বলে জানান জামালপুর জিআরপি থানার ওসি খোকন চন্দ সরকার। তাদের বয়স ২২ থেকে ৩০ বছরের মধ্যে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৮ নভেম্বর ভোরে জামালপুর থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনের এক যাত্রীর গলার চেইন ছিনিয়ে নেই একদল নারী ছিনতাইকারী।

পরে ওই যাত্রীর অভিযোগের ভিত্তিতে সকালে জামালপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে পাঁচ নারীকে আটক করা হয়, যারা বিভিন্ন ট্রেন ও স্টেশনের প্লাটফর্মে ছিনতাই করে থাকে।

আটকদের বিরুদ্ধে জামালপুর জিআরপি থানায় মামলা করা হয়েছে বলে জানান ওসি খোকন চন্দ সরকার।